Wednesday, July 31, 2019

Tuesday, July 30, 2019

ঘুম নেই
- রুদ্র গোস্বামী

যত বেশি আগুন
তত বেশি তাত ।
কৃষ্ণচূড়ায় মন রাখলি ?
ও মেয়ে,
কতবার বলেছি তোকে ?
লাল রঙ দেখলেই -প্রেমে পড়তে নেই!
সব লাল রঙই হৃদয়ের রঙ নয়।

এখন তোর মেঘের মতো শরীর
অথচ তুই মেঘ নয় ,
এখন তুই বৃষ্টির মতো ভার
অথচ তুই বৃষ্টি নয় ।
তুই এখন আগুন ছাই ছাই ।

এখন তোর সবকটা দিন
একটাও রাত নেই ;
এখন তোর শুধু চেয়ে থাকা
ঘুম নেই ঘুম নেই ।